ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাকিবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার গ্রহণ করলেন বুবলী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭ বার পঠিত

‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। এতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই চেতনা চত্বরে আলো ঝলমলে মঞ্চে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি) শ্রেষ্ঠ নায়কের ক্যাটাগরিতে শাকিব খানের নাম ঘোষণা করেন।

ব্যক্তিগত ব্যস্ততার কারণে শাকিব খান অনুষ্ঠানে আসতে পারেননি। তবে চ্যানেল আইয়ের আয়োজনে ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে তাকে সেরা নায়ক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে শাকিবের অনুপস্থিতিতে তাৎক্ষণিক পুরস্কার বুঝে নেন সহ-অভিনেত্রী চিত্রনায়িকা বুবলী।

শাকিবের আগে বুবলী নিজেও মঞ্চ থেকে ‘শ্রেষ্ঠ নায়িকা’র পুরস্কার গ্রহণ করেন। প্রতিমন্ত্রী পলক জানান, “বস আসেননি সেজন্য পুরস্কারটি বুবলীর হাতে দেয়া হলো।”

শাকিব খানকে তার ‘বসগিরি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়ক হিসেবে পুরস্কার দেয়া হয়। ওই সিনেমার জন্য নায়িকা বুবলীকেও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার দেয়া হয়। মূলত, একই সিনেমা সংশ্লিষ্ট হওয়ায় শাকিবের পুরস্কারটি বুবলীর হাতে তুলে দেয়া হয়।

২০২০ সালে ডিজিটালি মুক্তি পাওয়া (ওটিটি, ইউটিউব) চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওর উপর ভিত্তি করে সম্মাননা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করে কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102