ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজেরিয়ায় ৩১৭ স্কুলছাত্রী অপহরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

নাইজেরিয়ায় আবারও স্কুলছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ের আবাসিক ভবনে ঢুকে বন্দুকধারীরা ৩১৭ জন ছাত্রীকে তুলে নিয়ে যায় বলে পুলিশ জানায়।

জানা গেছে, ওই স্কুলে ৪২১ জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে ৫৫ জন ছাড়া বাকি সবাইকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর অপহৃত ছাত্রীদের অভিভাবকরা স্কুলে বাইরে এসে সন্তানের খোঁজ করতে থাকেন।

বার্তা সংস্থা রয়টার্স জানান, জাঙ্গেবে গ্রামের সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মধ্যরাতে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। তারা গাড়ি নিয়ে এসে ছাত্রীদের তুলে নিয়ে যায়। তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।

পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহুর বরাত দিয়ে এএফপি বলছে, অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর সঙ্গে পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

গত সপ্তাহে নাইজার প্রদেশের কাগারা অঞ্চলে ৪২ জনকে অপহরণ করা হয়, যাদের মধ্যে ২৭ জন ছিল শিক্ষার্থী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102