ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজ সেই শিশুকে ২৩ ঘণ্টা পর উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ঢাকায় এক চিকিৎসকের স্ত্রীর নির্যাতনের শিকার হয়ে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে চিকিৎসাধীন শিশু নিপা বাড়ৈ নিখোঁজ হওয়ার ২৩ ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোর ৪ টার দিকে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার আশোয়ার গ্রামের জনৈক বিমলের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান।

তিনি জানান, ওই শিশুটির কাকা পরিচয়দানকারী তপন বাড়ৈর মামা শ্বশুড় বিমলের বাড়ি থেকে নিপা বাড়ৈকে উদ্ধার করা হয়। শিশুটিকে যথাযথ চিকিৎসা না দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
নিপা বাড়ৈ (১১) উজিরপুরের জামবাড়ি এলাকার ননী বাড়ৈর মেয়ে। তার বাবা একজন মানসিক প্রতিবন্ধী। তার মা ২ বছর আগে অন্যত্র বিয়ে করে। ২ বোন ও এক ভাইয়ের মধ্যে নিপা মেঝ।

অভাবের সংসারে বেঁচে থাকার জন্য গত ৬ মাস আগে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক ও ট্রমা বিশেষজ্ঞ ডা. সিএইএস রবিনের শ্যামলীর বাসায় গৃহপরিচারিকার কাজ শুরু করে নিপা। এরপর বিভিন্ন সময় চিকিৎকের স্ত্রী রাখি দাস নানা অজুহাতে তার উপর শারীরিক নির্যাতন করতো। অব্যাহত নির্যাতনে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নির্যাতনকারী লোক মারফত গত বুধবার সন্ধ্যায় তাকে ঢাকা থেকে উজিরপুরের জামবাড়ি তার গ্রামের বাড়ির কাছে একটি দোকানের সামনে ফেলে যায়। পুলিশ তাকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন বৃহস্পতিবার রাতেই তাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার স্বজনরা। কিন্তু শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিতে রাজী হচ্ছিলেন না। শুক্রবার ভোররাতে শিশুটিকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাপাত্তা হয় তার স্বজনরা। এ ঘটনায় শুক্রবার সকাল ১১টায় উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শামসুদ্দোহা তৌহিদ। নিখোঁজের ২৩ ঘণ্টা পর এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে নির্যাতিত শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102