ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

নিহত গৃহবধূ বিলকিস খাতুন (২২) উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিলকিস স্বামী ও ২ বছরের ছেলে সন্তান রেখে নিজ বাড়িতে আত্মহত্যা করেন।

জানা যায়, বিলকিসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বামী ও ছেলে কান্না করতে থাকে, তাদের কান্নায় আশেপাশের লোক জড়ো হয় এবং তারা থানার ফোন করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে শোনা যায়, স্বামী দিনমজুর হওয়ার কারণে তার পরিবারে অশান্তি লেগেই থাকতো। ঠিকমতো খাবার দাবারও খেতে পেতো না তারা, সব সময় মুখ ভাড় করে দেখা যেতো তাকে। আশঙ্কা করা যাচ্ছে এইসব কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ওসি নাজমুল হক জানান, মরদেহ ময়না তদন্তের রিপোর্ট আসলে সম্পূর্ণ বোঝা যাবে। এছাড়াও থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102