অবশেষে পাওয়া গেল লেডি গাগার ছিনতাই হওয়া কুকুর দুইটি। লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের অলিম্পিক কমিউনিটি পুলিশ স্টেশন থেকে শুক্রবার সন্ধ্যায় এই কুকুর দুইটি উদ্ধার করে।
সংবাদমাধ্যম এপি জানায়, এক নাম না জানা নারী এসে কুকুর দুইটিকে ফেরত দিয়ে যান। কজি এবং গুস্তাভ নামের কুকুর দুইটি এখন বহাল তবিয়তে আছে।
কুকুর হারিয়ে তিনি ঘোষণা করেছিলেন ৫ লাখ ডলার পুরস্কার বা ৪ কোটিরও বেশি টাকা।
হামলাকারী আধা-স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গাগার কুকুরপালক রায়ান ফিশারকে গুলি করে কোজি ও গুস্তাভ নামের কুকুর দুটি নিয়ে যায়। জায়গাটিতে পড়ে থাকে ছোপ ছোপ রক্ত। আহত রায়ানকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা কেমন তা জানা যায়নি। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের সময় মিস এশিয়া নামে গাগার আরেকটি বুলডগ পালিয়ে গিয়েছিল; পরে পুলিশ তাকে উদ্ধার করেছে। লেডি গাগা নামে পরিচিত হলেও মার্কিন এ পপ তারকার আসল নাম স্টেফানি গেরমানোত্তা। তিনি এখন রোমে রিডলি স্কটের গুচ্চি চলচ্চিত্রে কাজ করছেন। কুকুরগুলো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ও ২০১৭ সালে সুপার বোল হাফটাইম শোতে গাগার সঙ্গী ছিল। মিস এশিয়া নামের কুকুরটির এমনকি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে।
লেডিগাগা ২০০৮ থেকে ‘দ্য ফেইম’ অ্যালবাম দিয়ে জনপ্রিয়তার শিখরে আসেন। তার অসাধারণ উপস্থিতি আর সংগীত বিশ্ব জোড়া খ্যাতি এনে দেয়।
তিনি ১১টি গ্র্যামি জিতেছেন। ২০১৮ তে ব্র্যাডলি কুপারের সঙ্গে ‘এ স্টার ইজ বর্ন’ এ অভিনয় করে অস্কার পান।