ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে মোবাইল চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন (২২) উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

এ বিষয়ে নিহত বিল্লালের বড় ভাই সোলাইমান জানান, বিল্লাল গত শুক্রবার মধ্যরাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরে ফেরার পথে নারায়ণপুর গ্রামের জামে মসজিদের কাছে আসতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা সাদিকুল, রুমান ও শরীফ মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

সোলাইমান আরো জানান, একই গ্রামের সাদিকুলের (৪০) সাথে বছর দেড়েক আগে থেকেই বিরোধ চলে আসছিলো আমার ভাই বিল্লালের। এর জেরেই মোবাইল চুরির অপবাদ দিয়ে আমার ভাই বিল্লাল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার সুষ্ট বিচার চাই। বিষয়টি আমরা পুলিশকে জানাতে রাতেই ৯৯৯ ফোন করি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে আটক করা সম্ভব না হলেও ঘাতকদের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে, নিহত বিল্লাল হোসেনের নামে থানা চুরিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102