ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারও ভারতে করোনা সংক্রমণের বৃদ্ধি , একদিনে শনাক্ত ১৬,৪৮৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

জানুয়ারিতে ভারতজুড়ে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাকরণ। তবুও দেশটিতে নতুন স্ট্রেনের হামলা ও মহারাষ্ট্রে ক্রমেই লাগামছাড়াভাবে সংক্রমণের বৃদ্ধি ভয় ধরাচ্ছে। সার্বিকভাবে ভারতের করোনা পরিসংখ্যান কিন্তু ফের উদ্বেগজনক হয়ে উঠছে।

বেশ কিছুদিন হল সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। শনিবারও তার ব্যতিক্রম হল না। গত ২৪ ঘণ্টায় করোনায়১১৩ জনের মৃত্যু হয়েছে ভারতে।

শনিবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৪৮৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে, যা আগের দিনের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন।
দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৩ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে নামমাত্র কম। তবে, সম্প্রতি পরপর এত বেশি মানুষের মৃত্যু খুব একটা চোখে পড়েনি। পরপর কয়েকদিনের মৃত্যুর পরিসংখ্যান রীতিমতো চিন্তার।

চিন্তা বাড়িয়েছে ক্রমবর্ধমান অ্যাকটিভ কেসও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১২ হাজার ৭৭১ জন, যা দৈনিক আক্রান্তের থেকে বেশ কম। আপাতত দেশে মোট অ্যাকটিভ কেস ১ লাখ ৫৯ হাজার ৫৯০ জন। একটা সময় এই সংখ্যাটা নেমে এসেছিল ১ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। কিন্তু গত বেশ কয়েকদিনে সংখ্যাটা বাড়তে শুরু করেছে। ফলে উদ্বেগ বাড়ছে। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৬৩ হাজার ৪৫১ জন। দেশে ইতিমধ্যেই ১ কোটি ৪২ লাখ ৪২ হাজার ৫৪৭ জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয়েছে। আমেরিকার পর ভারতেই টিকা প্রাপকের সংখ্যাটা সবচেয়ে বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102