ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ বছর পর আরিচা-কাজীরহাট ফেরি সার্ভিস পুনরায় চালু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

দুই দশক পর পুনরায় চালু হলো আরিচা-কাজীরহাট ফেরি সার্ভিস। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরিচা ঘাটে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ ফেরি সার্ভিস চালুর মাধ্যমে যমুনা সেতুর ওপর চাপ কমবে বলে আশাবাদী কতৃপক্ষ।

উদ্বোধনকালে বেগম রোকেয়া নামের একটি রোরো ফেরি নৌ প্রতিমন্ত্রী মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ বিআইডব্লিউটিএ-টিসির চেয়ারম্যাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কাজীরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ছাড়া মতিউর রহমান নামের আরেকটি ফেরি ১৫টি পণ্যবাহী ট্রাক নিয়ে আরিচা ঘাট থেকে ছেড়ে যায়।

ফেরি উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনীয় ইশতেহারে বলেছিলেন, ১০ হাজার নৌ-পথ তৈরি করবেন। নদীমাতৃক এই বাংলাদেশ নৌ চলাচলের উপোযোগী করে তুলবেন। দীর্ঘ দিন যাবৎ উত্তর বঙ্গের ১৬টি জেলার সঙ্গে এই পথ যুক্ত ছিল। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এ নৌ-পথটি বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রীর নির্দেশে যমুনা সেতুর ওপর চাপ কমাতে এ নৌ রুটটি পুনরায় চালু করা হয়েছে। এখন চারটি ফেরি এ রুটে চলাচল করবে। ভবিষ্যতে চাহিদানুয়ী আরো ফেরি বাড়ানো হবে বলেও তিনি জানান।

ফেরি উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, টিসির আরিচা কার্যলয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান, শিবালয় ইউএনও বিএম রুহুল আমীন রিমন, ওসি, ফিরোজ কবীর, জাতীয় শ্রমীক লীগের সহসভাপতি মোহসিন ভূঁইয়াসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০১ সালে ২২ ফেব্রুয়ারি নব্যতা সংঙ্কটের কারণে আরিচা থেকে পাটুরিয়ায় ঘাট স্থানান্তর করা হয়। নতুন এ নৌ-রুট সচল, ঘাট নির্মাণ ও যাবতীয় কাজে ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102