ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীর লাঠির আঘাতে আহত স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত নুরজাহান খাতুন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের জাহান আলীর স্ত্রী।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জাহান আলীর সঙ্গে স্ত্রী নুরজাহান খাতুনের বিবাদ হয় ছেলের পড়াশোনা নিয়ে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহান আলী তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাড়িতে আটকে রাখে। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মারা যাওয়ার পর নিহতের স্বাজনরা মরদেহ নিয়ে বাড়ি চলে আসলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের স্বামী পালাতক রয়েছেন। দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102