ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যানসারে আক্রান্ত রাখীর মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭ বার পঠিত

বলিউডের নায়ক সালমান খানের নামে বদনাম যেমন রয়েছে, তেমনি রয়েছে সুনামও। তার দিলদরিয়া হওয়ার ঘটনা সবাই প্রায় জানেন। এবার অভিনেত্রী রাখী সাওয়ান্তের মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলেন সালমান খান ও তার ভাই সোহেল খান।

রাখীর মা ক্যানসারে আক্রান্ত। প্রায় ৪ বারের মতো কেমো থেরাপি হয়েছে তার। চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থ। রাখী আগেই জানিয়েছেন, মায়ের চিকিৎসা করার জন্যই বিগবসে এসেছিলেন তিনি। বিগবস থেকে পাওয়া অর্থেই মায়ের চিকিৎসা করবেন।

এ কথা শুনেই সালমান এগিয়ে এলেন সাহায্য করতে। সালমান এবং সোহেলের এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাখীর মা। রাখী জানান, গোটা বিগবসের জার্নি নিয়ে আমি দারুণ খুশি। শেষ পর্যন্ত কেন আমি থাকিনি, কেন আমি জিতলাম না, তা নিয়ে একটুও দুঃখ নেই আমার। কারণ, আমার যতটা টাকা প্রয়োজন ছিল, ততটা আমি পেয়ে গেছি।

রাখী আরও জানিয়েছেন, আসলে আমার মা, আমার কাছে গোটা বিশ্ব। মাকে প্রাণে বাঁচাতে হবে। বিগবস থেকে পাওয়া এই ১৪ লাখ টাকা আমার মায়ের কেমো থেরাপিতে লেগে যাবে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102