ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোম্পানীগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে সালিশ থেকে ফেরার পথে ছুরিকাঘাতে ইন্তাজ আলী নামে এক পাথর ব্যবসায়ী খুন হয়েছেন। শনিবার সকালে সালিশ থেকে ফেরার পথে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যবসায়ী পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় ঘাতক আরজ আলীকে (৩০) গ্রেফতার করেছে।

নিহতের পরিবার জানায়, গ্রেফতার আরজ আলী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। এ বিরোধ নিরসনের লক্ষ্যে শনিবার সকালে সালিশ বৈঠক বসে। সালিশ বিচার শেষ হওয়ার পর বেলা ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে ঘাতক আরজ আলী ছুরিকাঘাত করে ইন্তাজ আলীকে। রক্তাক্ত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক আরজ আলীকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102