ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর প্রেসক্লাবঃ সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মেরাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মেরাজ উদ্দিন। আজ (২৭ ফেব্রুয়ারি) শনিবার প্রেসক্লাবের শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত ওই নির্বাচনে ৪৫ ভোট পেয়ে ফের নির্বাচিত হন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল পেয়েছেন ৩২ ভোট। এদিকে প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শরিফুর রহমান জানান, শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৭৭ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফল ঘোষণার পরপরই বিজিত প্রার্থী আদিল মাহমুদ উজ্জল বিজয়ী প্রার্থী মেরাজ উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে তাকে সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে শুরু থেকেই ওই নির্বাচন পর্যবেক্ষণ করেন ক্লাবের আজীবন সদস্য, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ভোট গণনা ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় শরিফুর রহমান ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, জিএম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি ও মানিক দত্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে ২৭ ফেব্রুয়ারি শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচনের সিদ্ধান্ত হয়। নির্বাচনের পর সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকরা বসে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102