পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ট্রাকচালক গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় গুলিসহ এক হামলাকারীকে আটক করা হয়েছে। বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাচ্চু শেখ পৌর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্যারেজে কাজ করার সময় ট্রাক চালক সাচ্চুকে গুলি করে পালিয়ে যায় ৬/৭ জনের একটি দল। এসময় সাচ্চু গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় হামলাকরীদের একজন বাকের আলীকে ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ এ হামলা চালায়।