ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুশতাকের মৃত্যুর প্রতিবাদে রাজধানীতে ‘খাটিয়া মিছিল’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে এবার খাটিয়া মিছিল করেছে ‘মৌলিক বাংলা’ নামে একটি সংগঠন।

আজ শনিবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরের রাজু ভাস্কর্য পাদদেশ থেকে খাটিয়া মিছিলটি শুরু হয়। কালেমা পড়তে পড়তে খাটিয়া মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে যেতে থাকে। মিছিলটি শাহবাগ এলাকা ঘুরে ফের রাজু ভাস্কর্য এলাকায় এসে শেষ হয়। বাংলাদেশের জনগণ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আবু মুস্তাফিজ।

মিছিলে উপস্থিত ছিলেন মৌলিক বাংলার আহ্বায়ক রাসেল আহমদ ও সভাপতি ফরিদ আহমদ প্রমুখ।
কর্মসূচি শেষে আবু মুস্তাফিজ গণমাধ্যমকে বলেন, ‘সব গ্রেফতার, গুম, খুন অন্যায়-জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমরা এ খাটিয়া মিছিল করেছি। কারণ, বাংলাদেশটাই আজ লাশ হয়ে আছে। জনগণের পক্ষ থেকে আমরা এ কর্মসূচি দিয়েছি। প্রতিবাদ করেছি। এ মিছিলে আসার জন্য খুলনা পাটকল আন্দোলনের সংগঠক রুহুল আমিন বের হলে তাকে ডিবি পুলিশ আটক করে মামলা দিয়েছে। আমরা এসব ঘটনার প্রতিবাদ জানাই।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102