ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ফেনী নদীতে গোসল করতে গিয়ে সজীব বাহাদুর ছেত্রী পাভেল (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত সজীব বাহাদুর ছেত্রী রামগড়ের বল্টুরাম টিলা এলাকার কর্ণ বাহাদুর ছেল্ফীর ছেলে। সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার (২৭ ফেব্রুয়ারি) বল্টুরামটিলা এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর চরে ফুটবল খেলতে যায় পাভেলসহ ১০-১২ জন শিশু। খেলা শেষে তারা ফেনী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পাভেল ও শান্ত নদীতে ডুবে যাওয়ার সময় সহযোগিরা শান্তকে উদ্ধার করলেও পাভেল ডুবে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহিম পাভেলকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102