ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুমরার রেকর্ড ভাঙলেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। এবার ভারতীয় পেসার জাসপ্রিত বুমরার একটি টি-টোয়েন্টি রেকর্ড ভাঙলেন এ তরুণ পেসার।

শনিবার রাতে লাহোরের হয়ে মাঠে নেমে মুলতানের মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলে নেওয়ার পরই অনন্য এক মাইলফলক স্পর্শ করেন শাহীন শাহ।

সেটি হচ্ছে – ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকার করলেন আফ্রিদি। এতে সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টিতে এ মাইলফলক ছোঁয়ার গৌরব অর্জন করলেন শাহীন শাহ আফ্রিদি।

ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া তথ্য মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছানোর সময় বুমরার বয়স ছিল ২৩ বছর ৫৭ দিন। আর ২০ বছর ৩২৬ দিন বয়সে এ রেকর্ডবুকে নাম লেখালেন শাহীন শাহ আফ্রিদি।

বুমরার রেকর্ড ছিনিয়ে নিলেও দুই আফগান তারকাকে অতিক্রম করতে পারেননি শাহীন।

সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন স্পিনার মুজিব উর রহমানের দখলে। তিনি ১৮ বছর ২৭১ দিন বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট দখল করেন। তার পরেই সতীর্থ আফগান তারকা রশিদ খানের অবস্থান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ১৮ বছর ৩৬০ দিন বয়সে।

প্রসঙ্গত পাক পেসার শাহীন শাহ আফ্রিদি ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102