ads
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, গাছে ঝুলন্ত মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

ধর্ষণের পর হত্যা করে তরুণীর লাশ ওড়না পেঁচিয়ে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের রাবার ড্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার লোহাগাড়া উপজেলার একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত।

এদিকে শারমিন আক্তারের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। তারা বলছেন, ধর্ষণের পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের লালচে দাগ রয়েছে। আর পুলিশ বলছে ময়নাতদন্তের পরই উদঘাটিত হবে হত্যার রহস্য।

জানা যায়, বাড়ির পাশে খামার বাড়িতে দাদির সঙ্গে থাকতেন নিহত শারমিন। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে দাদিবাড়ির কাজে বের হয়। এর ঘণ্টাখানেক পর তার লাশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় গাছে ঝুলে থাকতে দেখে প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102