ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুদ ব্যবসায়ীর নির্যাতনের প্রতিকার দাবি ভুক্তভোগীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

নাটোরে সুদ ব্যবসায়ীর নির্যাতনের প্রতিকার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। আজ রোববার সকালে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, সাবেক ক্রিড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকার একজন সুদ ব্যবসায়ী। তার নেতৃত্বে সদর উপজেলার বালিয়াডাঙ্গা, রুয়েরভাগ ও চন্দ্রকোলাসহ আশেরপাশের গ্রামে বিশাল সুদি বাহিনী গড়ে উঠেছে। এই চক্রটি ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে এসব এলাকায় সুদের কারবার করে আসছে। তাদের অত্যাচার নির্যাতনে এসব এলাকার নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

বক্তারা আরও অভিযোগ করে বলেন, ২০ হাজার টাকা নিলে সুদসহ আদায় করা হচ্ছে লাখ টাকা। প্রতিবাদ করলে মারপিট করাসহ নানাভাবে নির্যাতন ও অত্যাচার চালানো হয়। মামলা করেও মিলছেনা কোনও প্রতিকার। ফলে ভুক্তভোগীরা অসহায় জীবন কাটাচ্ছে।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক নির্যাতিত ও ভুক্তভোগী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ওমর আলী, মেরিনা খাতুন, জিল্লুর রহমান, আকছেদ আলী প্রমুখ।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল সরকার সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রমূলক এই মিথ্যাচার করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102