ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে পাচারকালে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট ও ডাল উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

দিনাজপুরের হিলিসহ পাশের সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে দেশীয় বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট ও ডাবলি ডাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক অভিযানে ৩২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে বিজিবি। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে দেশীয় ট্যাবলেট পাচারের খবর পেয়ে বিজিবির মংলা বিশেষ ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাতে অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করে তার ভেতর থেকে ৫ হাজার ৬৫০ পাতা দেশীয় জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়া ভারতে পাচারের প্রাক্কালে বিজিবির ভাইগড় ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২শ’ কেজি ডাবলি ডাল ও ভারত থেকে দেশে পাচারের প্রাক্কালে ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে বিজিবির হিলি বিওপি ক্যাম্প অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব অধিনায়ক।

মাদক ও চোরাচালান দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102