ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালীগঞ্জে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে পৌর নির্বাচনে কাশিপুর ৮নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়া, বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন ৪ জন।

কালীগঞ্জ থানা ওসি মাহফুজার রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর সভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলাম সমর্থকদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের ফুল মিয়া, রওশন, মনিরুলসহ ৪ জন আহত হন। এসময় ঘটনাস্থলে বিজিবি সদস্যরা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুটি পৌরসভায় আওয়ামী লীগ বিএনপিসহ মেয়র পদে ৮ জন প্রার্থী ও শৈলকূপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে শৈলকূপা পৌর সভার ৮নং হাবিবপুর ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী নিহত হয়। সে কারণে সেখানে একই সঙ্গে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রোকনুজ্জামান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পুলিশ, র‌্যাব ও বিজিবি ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে কাজ করে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102