রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) এই কেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে।