ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদক ব্যবসায়ীর পাকস্থলী থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

রাজবাড়ীতে অভিনব কায়দায় পাকস্থলীর মধ্যে নিয়ে পাচারের সময় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লুৎফর রহমান মোল্লা (৪১) ও মো. কুব্বাত আলী (৪৮)।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এ তথ্য জানান। এর আগেও এভাবে মাদকপাচার করেছে বলে পুলিশকে তারা জানিয়েছে। তবে রাজবাড়ীতে এই পাচারকারি চক্র প্রথম ধরা পড়ল।

পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি জেলার বালিয়াকান্দি থানার গোবিন্দপুর গ্রামে অভিযান পরিচালনা করে মো. লুৎফর রহমান মোল্লা ও তার সহযোগী মো. কুব্বাত আলীকে গ্রেপ্তার করে।

পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিশেষ কায়দায় পাকস্থলীতে ইয়াবা বহন করছেন তারা। তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শে এক্স-রে’র মাধ্যমে আটকদের পাকস্থলীতে স্কচটেপ দিয়ে মোড়ানো ক্যাপসুল আকারের ২৮টি বস্তার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় তাদের দুইজনের পাকস্থলী থেকে মোট ১৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, ডিআইও-১ সাঈদুর রহমান, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102