ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘এবার এশিয়া কাপ সম্ভব না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবার কথা ছিল পাকিস্তানে। তবে ভারত পাকিস্তানের যেতে রাজী না হওয়ায় ভেন্যু বদলে হলো শ্রীলঙ্কা। এরপরও বাতিলের অপেক্ষায় আসন্ন আসর।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ টি-টোয়েন্টি হতে পারত প্রস্তুতির বড় আসর। কিন্তু করোনা মহামারিতে সব উল্টেপাল্টে গেছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতেও হয়েছে বড় ঝামেলা। ছোট করে আনা সূচির ফাইনাল নেয়া হয়েছে আগামী জুনে। এখানেই বিপত্তি। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি গণমাধ্যমকে জানান এমন তথ্য।

‘আগামী জুনে অনুষ্ঠিত হবার কথা এশিয়া কাপ টি-টোয়েন্টি’র আসর। একই সময়ে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। তাই এই আসর স্থগিত হয়ে পুনরায় অনুষ্ঠিত হতে পারে ২০২৩ সালে।’

তবে অফিসিয়ালি ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান।

‘আমরা অফিসিয়ালি ঘোষণার জন্য অপেক্ষা করছি। তবে এ বছর যে এশিয়া কাপ হচ্ছে না সেটা নিশ্চিত।’

এরইমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রতিপক্ষ হবার দৌড়ে এগিয়ে নিউজিল্যান্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102