ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে নারীসহ ‘মাদক সম্রাট’ পুলিশের হাতে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

সিলেটে দুই নারী ও এক পুরুষ সহযোগীসহ ‘মাদক সম্রাট’ মো. শাহীন আহমদকে (৪০) আটক করেছে পুলিশ।

শনিবার দিনগত (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শাহীনের বাড়ি থেকে তাদের আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফুল্যা তারেক জানান, রাত সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার মাদক সম্রাট মো. শাহীন আহমদের বাড়িতে (স্বর্ণালী ব্লক-বি-৪৫) অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন- মো: শাহীন আহমদ (৪০), মো. রানা (২৮), আম্বিয়া আহমেদ নীল (২৯) ও লাকী বেগম (২৬)।

এ সময় তাদের কাছ থেকে ৩ শ ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ইয়াবা সেবনের ফয়েল পেপার ও মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা জব্দ করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই কল্লোল গোস্বামী, এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই সঞ্জয় চন্দ্র দেব ও কনস্টেবল রুজিনা আক্তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102