বণিক বার্তা পত্রিকার বিজ্ঞপ্তি বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম কাউসারকে হত্যার অভিযোগে করা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।
মামলায় আসামি এস এম ফয়সাল পেডিকে মৃত্যুদণ্ড এবং রায়হান সারোয়ার, নাজমুল হাসান রাকিব ও ফাহিম হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর খিলক্ষেত থানা এলাকায় জাহাঙ্গীর আলম কাউসারকে আসামিরা পরস্পর যোগসাজসে হত্যা করেন। এ ঘটনায় খিলক্ষেত থানায় নিহতের স্ত্রী রোকসানা পারভীন বাদী হয়ে মামলা দায়ের করেন।