ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে মিনি বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মিনিবাসের ধাক্কায় শামস তাহিয়াত মৌনতা (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বারো আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া। নিহত মৌনতা বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং সোনাইছড়ি রাজা কাসেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রাইভেট পড়ে বাসায় ফেরার জন্য ভাটিয়ারি থেকে গাড়িতে ওঠার সময় একটি মিনি বাস মৌনতাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর মিনি বাসটি আটক করা হয়েছে। স্থানীয়রা বাসচালককে আটক করে থানায় সোপর্দ করেছেন।

এর আগে গতরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় তৌহিদুল ইসলাম জাফর (৫১) নামের এক স্কুলশিক্ষক নিহত হন। শনিবার রাত আটটার দিকে উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর উপজেলা ফকিরহাটস্থ সাদেক মস্তান (র.) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102