ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডামুড্যা পৌরসভা; বিদ্রোহীর কাছে নৌকার পরাজয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জগ মার্কার রেজাউল করিম রাজা ছৈয়াল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৮৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাস্টার কামাল উদ্দিন আহমেদ পেয়েছেন ২ হাজার ৩৭৩ ভোট। অন্যদিকে বিএনপির ধানের শীষের প্রার্থী নাজমুল হোসেন সবুজ ৪৪০ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন ৬৪৮ ভোট পেয়েছেন।

আজ রবিবার সন্ধ্যা ৭টার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

গত ১৪ ফ্রেব্রুয়ারি ভোটের পরিস্থিতি অনুকূলে না থাকায় দুই কেন্দ্রের ভোট স্থগিত করে রাখা হয়। আজ সকাল ৮টা থেতে বিকেল ৫টা পর্যন্ত ওই দুই কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় নৌকা মার্কার প্রার্থী মাস্টার কামাল উদ্দিন আহমেদ নির্বাচনে সহিংসতার সম্ভবনায় নির্বাচন থেকে সরে দাঁড়ান।

জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে ৩ হাজার ৪৯৫ ভোটে বেসরকারিভাবে রেজাউল করিম রাজা ছৈয়াল নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ডামুড্যা পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার ২৫৯ জন। এর মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৯ হাজার ৫৮০। নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডে ২৫ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102