রাজশাহী দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন বেসরকারিভাবে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৮৮০৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের জার্জিস হোসেন সোহেল পেয়েছেন ৬৪০১ ভোট। এ নিয়ে মেয়র তোফাজ্জল হোসেন তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।
এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১২০৭ ভোট ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৩৪ ভোট। পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পৌরসভায় মোট ভোট কাস্ট হয়েছে ১৬ হাজার ৫৮৮ ভোট। মোট ভোটার ২১ হাজার ১২৬ জন।