ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিঞ্চের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৭ বার পঠিত

চলতি বছরের শেষে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যারন ফিঞ্চই অধিনায়ক থাকবেন বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচক জর্জ বেইলি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পর ফিঞ্চের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ১ ও ১২ রান করেন ফিঞ্চ। এ ছাড়া সম্প্রতি বিগ ব্যাশ লিগেও তিনি ব্যাট হাতে ব্যর্থ ছিলেন।

অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড বলছে, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগের সম্ভাবনা হাতছাড়া করছেন ফিঞ্চ। তবে মেলবোর্ন হেরাল্ডকে বেইলি বলেন, ‘তার দুর্দান্ত গড় রয়েছে, সে এই দলের অধিনায়ক এবং বিশ্বকাপে এই দলের নেতৃত্বে থাকবে’।ফিঞ্চের অধিনায়কত্ব নিয়ে ওঠা বির্তকের ব্যাপারে নির্বাচক প্যানেলে কোচ জাস্টিন ল্যাঙ্গার ও ট্রেভর হন্সের সাথে থাকা বেইলি আরো বলেন, ‘এটি আমার কাছে শুধুমাত্র আলোচনা-সমালোচনা’।

ফিঞ্চের অধিনায়কত্ব নিয়ে চারদিকেই বিতর্ক তৈরি হয়েছে। এই তালিকায় আছেন সাবেক নির্বাচক মার্ক ওয়াহও। বিশেষজ্ঞ হিসেবে ওয়াহ বলেন, ‘তার কাজ রান করা। যখন কোনো ব্যাটসম্যান রান করবে না, তখন তার বাদ পড়াটা স্বাভাবিক বিষয়। আপনি অধিনায়ক কি-না, তাতে কিছু আসে-যায় না’।

অস্ট্রেলিয়ার একমাত্র নির্বাচক হিসেবে নিউজিল্যান্ড সফর করছেন বেইলি। পাঁচ মাস ধরে জৈব-সুরক্ষা পরিবেশে থাকার কারণে বিগ ব্যাশে ফিঞ্চ নিজেকে মেলে ধরতে পারেননি বলে তার মত, ‘ফিঞ্চ কিছুটা মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল। তবে সে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং মেলবোর্ন রেনেগেডসের তরুণ দলকে বেশ সাহায্য করেছিল। সে নতুন করে ফিরতে চেয়েছিল। এখন নেট অনুশীলনে ফিঞ্চ দারুণ ছন্দে আছে। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের মধ্যে সেরা ব্যাটসম্যান হিসেবে তার অনেক রেকর্ডও রয়েছে’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102