ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাস্তি কমানোর আবেদন করলেন একসময়ের তারকা পেসার শাহাদাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

ছিলেন জাতীয় দলের সম্ভাবনাময় পেসার। কিন্তু একের পর এক অপকর্ম করে তিনি ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন। ২০১৯ সালে জাতীয় লিগের ম্যাচে মাঠেই সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার অপরাধে শাহাদাত হোসেন রাজীবকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। সেইসঙ্গে ৩ লাখ টাকা জরিমানাও করা হয়। সেই নিষেধাজ্ঞার দেড় বছর না যেতেই এবার বিসিবির কাছে সাজা কমানোর আবেদন করেছেন শাহাদাত।

একসময়ের তারকা পেসার শাহাদাত বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। এর আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছিল ক্রিকেটার শাহাদত হোসেনের বিরুদ্ধে। যার জেরে ২০১৬ সালেও তার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তাকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। এরপর আবারও ২০১৯ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচে স্পিনার আরাফাত সানির সঙ্গে বিবাদে জড়ান। শাহাদাত আচরণবিধির লেভেল-৪ ভেঙেছিলেন। এই ধারায় তিন আজীবন নিষিদ্ধও হতে পারতেন।

৩৩ বছর বয়সী এই পেসার এবার বিসিবির কাছে শাস্তি কমানোর আবেদন করেছেন। যাতে তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেন। এই পেসার জানিয়েছেন, তার মা ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। ক্রিকেট থেকে দূরে থাকায় শাহাদাতের পক্ষে সেই খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে। মূলতঃ মায়ের চিকিৎসা ব্যয় বহন করার জন্য তিনি ক্রিকেটে ফিরতে চান। ক্রিকবাজকে শাহাদাত বলেন, ‘আমার শাস্তির মেয়াদ কমানোর জন্য বোর্ডের কাছে আবেদন করেছি। এখন বাকি সিদ্ধান্ত তাদের ওপরে নির্ভর করছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102