ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঙ্গনার বিরুদ্ধে বক্তব্য দিতে মুম্বাইয়ে হৃতিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

মুম্বাই পৌঁছালেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। তবে কোনো নতুন সিনেমার শুটিং নয়, বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা করতে গিয়েছেন তিনি। সেখানে মুম্বাই ক্রাইম অফিসে নিজের বক্তব্য রেকর্ড করিয়েছেন হৃতিক।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কঙ্গনার বিরুদ্ধে দায়ের করা মামলায় নিজের বক্তব্য জানান এই সুপারস্টার।

বলিউডের এই দুই তারকার মাঝে ঝামেলার শুরু ২০১৪ সালের শেষ ভাগের দিকে। যখন মিডিয়াতে গুঞ্জন দুইজনের প্রেমের সম্পর্ক নিয়ে। হৃতিকের ভাষ্যমতে সেই সময় কঙ্গনা তাকে সময় নানা মেইল পাঠাতেন যা তার উপর মানসিক চাপ প্রয়োগ করতো।

তবে ২০১৬ সালে একটি সাক্ষাৎকার চলাকালীন কঙ্গনা যখন তাকে ‘সিলি এক্স’ বলে সম্বোধন করেন হৃতিক তখন তার মানহানির প্রসঙ্গ টেনে ভারতীয় দণ্ডবিধির ৪১৯-এর ৬৬ (সি এবং ডি) ধারায় মামলা করেন।

চলমান এই বিতর্ক নিয়ে অবশ্য মন্তব্য করা থেকে পিছু হটেননি কঙ্গনা। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘পুরো দুনিয়া যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আর আমরা এখনো রয়ে গেছি ‘সিলি এক্স’ শব্দ নিয়ে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102