ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিকাকে ধর্ষণের পর কুপিয়ে জখম, প্রেমিকের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত
বরগুনা

বরগুনায় প্রেমিকাকে ধর্ষণের পর কুপিয়ে জখমের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
মানচিত্র
রবিবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এ আদেশ দেন।

দণ্ডিত ওই যুবকের নাম মোঃ শাহিন (২৫)। তিনি বরগুনা পৌরসভার উকিল পট্টি এলাকার মরহুম সফেজ উদ্দীন আহমেদের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৯ জুন রাতে রাতে প্রেমের সম্পর্ক থাকা ওই নারীকে বরগুনার ধূপতি এলাকার খাকদোন নদীর তীরে নিয়ে ধর্ষণের পর কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে যায় শাহিন। এ ঘটনার পরের দিন সকালে ওই নারীকে নদীর তীর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

পরে ওই দিন ১০ জুন নির্যাতিত ওই নারীর বাবা বাদি হয়ে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ মামলার তদন্ত শেষে ওই বছরের ১৪ই সেপ্টেম্বর শাহিনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সকল প্রকার তথ্য-প্রমাণের ভিত্তিতে শাহিনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন। উচ্চ আদালতেও এ আদেশ বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102