ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাঁশ হাতে পুলিশের দিকে তেড়ে যাওয়ার ছবি ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

রবিবার রাজধানীতে ছাত্রদলের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ছাত্রদলের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিকরাও।

এই সংঘর্ষের একটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। ফেসবুকে অনেকে ছবিটি শেয়ার দিয়ে নানা মন্তব্য করছেন।

ছবিটিতে দেখা যাচ্ছে, ছাত্রদলের এক কর্মী (তার নাম জানা যায়নি) বিশাল এক বাঁশ নিয়ে পুলিশের ওপর চড়াও হয়েছেন। তার সামনের বিপুল সংখ্যক পুলিশ সদস্য। কিন্তু তিনি একা। একাই তিনি বিশাল বাঁশটি নিয়ে পুলিশকে ধাওয়া করছেন। ছবিতে তার পাশে অন্য কাউকে দেখা যায়নি।
এই ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর লিখেছেন, ‌‘যৌবনের ধর্ম অন্যায়ের সাথে আপস না করা, যৌবনের ধর্ম অন্যায়কে রুখে দাঁড়ানো। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে পেটোয়া বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

মিজানুর রহমান নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘ছবিটি প্রমাণ করে মনের সাহসই আসল সাহস।’

জুয়েল রানা নামের একজন লিখেছেন, ‘ অনেক হয়েছে। এবার দেবার পালা।’

রবিবার বেলা সাড়ে ১১টার দিয়ে পুলিশের সঙ্গে ছাত্রদলে ওই সংঘর্ষ হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার উদ্যোগের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় ছাত্রদলের এই সমাবেশের আয়োজন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102