ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন তিন নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের তিন নেতা। গতকাল রবিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তাঁরা দেখা করেন।

তাঁরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন এবং চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি সদস্যসচিব আব্দুস সালাম।

জানা গেছে, আজ সোমবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিষয়ে আলোচনা করেছেন ওই তিন নেতা।

প্রসঙ্গত, গত বছরের ২৫ মার্চ থেকে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত করে তাঁকে মুক্তি দেওয়ার পর থেকে তিনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন। প্রথম দফার পর পরিবারের আবেদনে আরো ৬ মাস সাজা মওকুফ করা হয়, যার মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হওয়ার কথা।

গুলশানের বাসায় খালেদা জিয়ার ভাই-বোন ও তাঁদের পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না। দলের পক্ষ থেকে খালেদা জিয়া ‘গৃহবন্দি’ বলে অভিযোগ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102