ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেডিকেলের প্রশ্ন ফাঁস: ১৪ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থানায় সিআইডি বাদী হয়ে মামলাটি করেছে।

রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান। মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এ ১৪ জনের ১৩৫ ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত ৬৫ কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। যদিও অর্থ পাচার আইনে হওয়া মামলায় ১০০ কোটি টাকা অবৈধভাবে আয়ের উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

যদিও অপরাধীরা তাদের এসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে ৬৪ কোটি টাকা তুলে ফেলেছেন।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের মামলা তদন্ত করতে গিয়ে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সন্ধান পায় সিআইডি।
প্রশ্ন ফাঁস চক্র, তাদের অবৈধ আয় এবং মামলার অগ্রগতি নিয়ে রোববার প্রতিবেদন প্রচারিত হয় সময় সংবাদে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102