ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুল নিয়ে কটাক্ষ, ধারাভাষ্যকারদের একহাত নিলেন ডেল স্টেইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

তার চুলের ধরণ নিয়ে কটাক্ষ করেছিলেন ধারাভাষ্যকাররা। নেটমাধ্যমে তাদের একহাত নিলেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার সাফ জানিয়েছেন, কোনো ক্রিকেটারের জীবনযাত্রা নিয়ে মন্তব্য করার অধিকার কারোর নেই।

পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন স্টেইন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসেছিলেন। লম্বা খোলা চুল দেখে সে সময় ধারাভাষ্যকার সাইমন ডুল মন্তব্য করেন, ‘চুল দেখে মনে হচ্ছে ওর জীবনের মাঝ বয়েসে এসে সঙ্কট তৈরি হয়েছে’।

প্রথমে টুইটারে সেই ভিডিওর উত্তর দিয়ে স্টেইন লেখেন, কোনো ধারাভাষ্যকারের মনে হচ্ছে আমার জীবনে মাঝ বয়েসে এসে সঙ্কট হয়েছে।

এরপর অন্য একটি টুইটে তার সংযোজন, যদি আপনাদের কাজ ক্রিকেটের ব্যাপারে কথা বলা হয়, তাহলে সেটাই করুন। যদি নিজের সময় ব্যবহার করে কারোর ওজন, যৌন পছন্দ, ধর্মীয় পছন্দ, জীবনযাত্রা বা চুলের স্টাইল নিয়ে মন্তব্য করেন, তাহলে বলে রাখছি, আপনাদের পাত্তা দেওয়ার মতো সময় আমার নেই।

আর একটি টুইটে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। ওই ম্যাচে স্টেইন দু’টি উইকেট নিলেও তার দল হেরে যায়

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102