ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমার ওপর আস্থা তৈরিতে আরো প্রচার প্রয়োজন: শেখ হাসিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত
ফাইল ছবি

বিমা খাতের সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনো পিছিয়ে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিমার ওপর মানুষের আস্থা তৈরিতে আরো প্রচার প্রয়োজন।

সোমবার (১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস-২০২১-এর আয়োজনে এ কথা বলেন তিনি।

এ সময় বিমা খাতকে ডিজিটাল প্রযুক্তির আওতায় সেবা দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা জানান, দেশে স্বাস্থ্য বিমা আরো ব্যাপকভাবে চালু করা উচিত।

তিনি বলেন, অর্থনীতি যত বেশি আমাদের শক্তিশালী হবে, বিস্তৃত হবে মানুষের মধ্যে সচেতন হবে বিমার গুরুত্বটাও কিন্তু ততটা বাড়বে। আর এ বিমা থেকে সুফলটা পেতে পারে মানুষ এ সম্পর্কে সচেতনার যথেষ্ট অভাব রয়েছে। আমি আশা করি আপনারা যারা বিমার সঙ্গে জড়িত তারা উদ্যোগ নিবেন মানুষের মাঝে সচেতনাটা বৃদ্ধি করা। এখন তো আধুনিক প্রযুক্তি এসে গেছে তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন বিমা সেবার দেওয়ার জন্য, যেটা মানুষকে আরো সহজ করে দিবে। তবে আমাদের স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। আমার দেশের মানুষ সচেতন না, করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনা সৃষ্টি হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102