ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ৪ দিন পর রিকশাচালকের মরদেহ মিলল ডোবায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

নিখোঁজের চারদিন পর শমসের শেখ (২০) নামের এক রিকশাচালকের মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহত শমসের শেখের বাড়ি রাজশাহী মহানগরীর কোর্ট বাজার এলাকায়। তিনি ওই এলাকার চাঁদ মিয়া শেখের ছেলে বলে জানিয়েছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের ওই ডোবার মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। এসময় জানা যায়, তিনি পেশায় রিকশাচালক। গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট।
নিহতের পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি রাতে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়।

মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, মরদেহ দেখে অনুমান করা যাচ্ছে ৩/৪ দিন আগেই তাকে ডোবার পানিতে ফেলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি শমসের শেখ নিখোঁজ হওয়ার পরে ২৫ ফেব্রুয়ারি অপহরণ মামলা দায়ের করে তার পরিবার। এই মামলায় তিনজন আসামিকেও এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পরে তার ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওই অপহরণ মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102