ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে কুকুরের কামড়ে শিশু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

দিনাজপুরের কাহারোলে একদল কুকুরের কামড়ে হৃদয় শীল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। কুকুরের দল শিশুটিকে ক্ষত-বিক্ষত করে মেরে ফেলেছে।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া মামির মোড়ে এই ঘটনা ঘটে। শিশু হৃদয় কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া নাপিত পাড়া গ্রামের অবিনাশ শীলের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম ফারুক জানান, আলু ক্ষেতে কাজ করে শিশু হৃদয় শীল বাড়ি ফিরছিল। পৌরিয়া মামির মোড়ে পৌঁছালে হঠাৎ করেই ৫/৬ টি কুকুর দল বেঁধে তাকে আক্রমণ করে। কুকুরগুলো তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে মাংস খাবলে নিতে থাকে। একপর্যায় শিশু হৃদয়ের গলার রগ ছিঁড়ে ফেলে এবং সারা শরীর ক্ষত-বিক্ষত করে ফেলে।
শিশুর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে কুকুরকে ধাওয়া করে শিশু হৃদয়কে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102