ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরিয়া থেকেই ব্রিটিশ আদালতে আইনী লড়াই লড়বেন শামীমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৯ বার পঠিত

ব্রিটেনে ফিরে আসার আইনী লড়াই অব্যাহত রাখতে ব্রিটিশ জঙ্গি বধূ শামিমা টেলিকনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেবেন। ব্রিটেনের সুপ্রিম কোর্ট দুদিন আগে তাকে তার দেশে ফিরে আসার আবেদন নাকচ করে দিলেও হাল ছাড়েননি শামীমা। স্পুটনিক/টেলিগ্রাফ

শামীমার আইনজীবীরা এখন চেষ্টা করছেন ব্রিটিশ সরকারের সঙ্গে আদালতের শুনানিতে শামীমাকে টেলিকনফারেন্সে যুক্ত করে দিতে।

সিরিয়ার উত্তরপূর্ব একটি ক্যাম্পে বর্তমানে শামীমা অবস্থান করছেন। স্থানটি বিপজ্জনক হওয়ায় সেখান থেকে ব্রিটেনের আদালতের সঙ্গে আদৌ টেলিকনফারেন্স সম্ভব কি না সে নিয়েও সন্দেহ রয়েছে।

তবে শামীমার ব্রিটেনে ফিরে যাওয়ার আবেদন যদি ইউরোপের আদালতে মানবাধিকার মর্যাদার দিক থেকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পায় তাহলে একটা বিহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রিটেনে শামীমাকে ফিরতে না দেওয়ার ব্যাপারে দেশটির সুপ্রিম কোর্টের রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছে শামীমা তখন শিশু ছিল এবং তার মগজ ধোলাই করে জঙ্গিরা তাকে সিরিয়ায় আইএস’এর সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে বাধ্য করেছে।

তবে অন্যরা বলছে শামীমাকে ফিরিয়ে আনলে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

২০১৫ সালে শামীমা ও আরো দুই ব্রিটিশ মেয়ে সিরিয়ায় চলে যান। শামীমা সেখানে এক ডাচ নাগরিককে বিয়ে করেন এবং তার স্বামীও আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102