ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে: ইসি সচিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে সৈয়দপুরে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা নিয়ে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এজন্য আমরা সবাই দুঃখিত। তবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দপুরে একজন নিহত হওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এজন্য আমরা সবাই দুঃখিত। সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে, কেন্দ্র থেকে দূরে, দু’টি গাড়ির মধ্যে, ছোটন অধিকারী নামের একজন ব্যক্তি ইন বিটুইন ৫২ টু ৫৮ আহত অবস্থায় ছিলেন। তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন কোনো ছিল না। সুরতহালে এরকমই পাওয়া গেছে। কোনো আঘাতে চিহ্ন নেই। তার মৃত্যুর কারণটি জানতে গেলে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আমরা বলতে পারবো।

সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ২৯টি পৌরসভা, ৪টি উপজেলা পরিষদের উপ-নির্বাচন এবং জেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্রের ভোট বন্ধ করা হয়নি। আমাদের রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল ঘণ্টায় ঘণ্টায় যে প্রতিবেদন পাঠিয়েছে তাতে এখন পর্যন্ত যা বুঝতে পেরেছি দেশে যে নির্বাচনটি হয়েছে তা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচন বর্জনের বিষয়ে তিনি আরও বলেন, যদি কেউ নির্বাচন প্রত্যাখ্যান করে সেটি তার ব্যক্তিগত ইচ্ছে। তিনি যদি আমাদের অভিযোগ করেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। আমাদের ফিল্ড লেভেলে রিটার্নিং অফিসার আছেন, আমাদের ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি আছে, জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102