ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিরামপুরে ফেনসিডিলসহ যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৬ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত থেকে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

গতকাল রোববার বিকেলে উপজেলার কসবা-সাগরপুর গ্রামের কাঁচা রাস্তায় ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম স্বপন আলী (৩২)। তিনি উপজেলার সাগরপুর গ্রামের মৃত ইছিম উদ্দিনের ছেলে।

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শওকত আলী মোল্লা গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মাদকের একটি বড় চালান সাগরপুরের ওপর দিয়ে যেতে পারে। এমন খবরের ভিত্তিতে কয়েকজন বিজিবি সদস্য কসবা-সাগরপুর গ্রামের কাঁচা রাস্তায় ওপর অবস্থান নেয়। পরে স্বপন আলী নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক স্বপনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102