মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্বোধনী অনুষ্ঠানে অনুমতি দিয়েছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি সোমবার (১ মার্চ) বিকেল তিনটায় যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে তাতে ২৪ শর্তে অনুমতি দিয়েছে পুলিশ। গুলশান হোটেল লেকশোরে এ উদ্বোধনী অনুষ্ঠান হবে।
প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধনের জন্য গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চিঠি দেয় বিএনপি। চিঠি পাওয়ার আটদিনের মাথায় রোববার এই অনুমতি দিলো পুলিশ।