ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যমুনার দুর্গম চরে পড়ে ছিল মা-মেয়ের নিথর দেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার নদীর দুর্গম চর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে উপজেলার বোহাইল ইউনিয়নের চরাঞ্চলের শংকরপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কবিরাজের কাছে চিকিৎসা নেয়ার উদ্দেশ্যে শনিবার বিকেলে তারা বাড়ি থেকে বের হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- বোহাইল ইউনিয়নের ধারাবর্ষা চরাঞ্চলের আল-আমিনের স্ত্রী শেফালি খাতুন (২৪) ও তার ৬ মাসের শিশু কন্যা আয়েশা।

ওসি মিজানুর রহমান বলেন, আমরা ধারণা করছি মা-মেয়েকে হত্যা করা হয়েছে। মা শেফালি খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে শিশু কন্যার শরীরে আঘাতের চিহ্ন নজরে পড়েনি।

তিনি বলেন, শনিবার বিকেলে শিশু কন্যাকে নিয়ে কবিরাজের বাড়ি উদ্দেশ্যে বের হন শেফালি। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন। শিশুর হাতে সমস্যা (ডানা উঠা) ছিল। এ কারণে তাকে কবিরাজের কাছে নিচ্ছিলেন মা শেফালি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102