ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক আদালত আইসিজেতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মুসলিম দেশগুলোর জোট ওআইসি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার (১ মার্চ) মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব ইউসিফ আলদোবে।

সাক্ষাতে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশ মানবিক সহায়তার যে অনন্য নজির স্থাপন করেছে তার ভূয়সী প্রশংসা করে ওআইসির প্রতিনিধি দল। ভাসানচরের কথা উল্লেখ করে তারা নিজেদের সন্তোষের কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি উল্লেখ করে প্রতিনিধি দলটি জানায়, রোহিঙ্গাদের জন্য ওআইসি মানবিক ফান্ড তৈরি করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, তিনি দেশটিকে রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে আরও আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণে ওআইসিকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

আলাদা এক সাক্ষাতে ওআইসির ফান্ড থেকে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ ও গাম্বিয়ার পাশে থাকতে সংস্থাটিকে আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় ওআইসিকে সব ধরনের সহযোগিতার কথা জানান প্রতিমন্ত্রী। তখন ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায় সফররত দলটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102