ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

পাবনা অঞ্চলের পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে জননিরাপত্তা এবং আইনশৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়ার ডে পালন করা হয়েছে।

সোমবার (১ মার্চ) পাবনা জেলা পুলিশের এ দিবসের আয়োজন করেন।

এদিন দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে প্রয়াত সকল শহীদ পুলিশ সদস্যের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে সম্মান জানান জেলা পুলিশ সুপারসহ শহীদ পরিবারের সদস্যরা।

পরে জেলায় কর্মরত পুলিশ সদস্য ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সকলকে সাথে নিয়ে একটি স্মরণ পদযাত্রা বের করা হয়। স্মরণ পদযাত্রাটি পাবনা পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে পুলিশ লাইনস অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুলিশ লাইনস অডিটরিয়ামে আমন্ত্রিত অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠান।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পিবিআই’র পুলিশ সুপার ফজলে এলাহী, সিআইডির পুলিশ সুপার খান মোহম্মদ রিজয়ান, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহেদ নেওয়াজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ। পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমসহ জেলার সকল থানার অফিসারগন এসময় উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে পাবনায় পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ২১ জন এবং বিভিন্ন সময়ে কর্তকব্যরত অবস্থা ও করোনাকালীন সময়ে আরো ২৩ জন পুলিশ সদস্য শহীদ হন। এই ৪৪ জন পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানিয়ে পুলিশ সুপার কার্যালয়ে দেয়ালে স্থাপন করা হয়েছে শহীদদের ছবি দিয়ে পুলিশ মেমোরিয়াল ওয়াল।

পরে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান তা উদ্বোধন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102