ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে কলেজছাত্রীর মরদেহ ফেলে পালালেন দুই যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নীলফামারীর জলঢাকায় রুবাইয়া ইয়াসমিন রিমু নামে এক কলেজছাত্রীর মরদেহ রংপুর মেডিক্যাল কলেজে রেখে পালিয়েছে দুই যুবক।

আজ মঙ্গলবার সকালে নিহত ছাত্রীর পরিবার অভিযোগ করেন, ফয়সাল ও রিজভী নামে দুই যুবক জোর করে তাকে তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করেছে।

নিহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী সদরের আব্দুর রাজ্জাকের মেয়ে রুবাইয়া ইসলাম রিমু রংপুর কারমাইকেল কলেজে বাংলা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। করোনাকালে কলেজ বন্ধ থাকায় রিমু নিজ বাড়িতে থেকে পার্শ্ববর্তী টেঙ্গনমারী বাজারে প্রাইভেট পড়াতেন। সেখানে যাতায়াতের সময় রিমুকে প্রতিদিন উত্যক্ত করত জলঢাকা কচুকাটা ইউনিয়নের আব্দুল্লাহ হোসেনের ছেলে ফয়সাল (২৪)। ঘটনাটি রিমু তার বাবা ও বড় ভাইকে জানালে বড়ভাই ফয়সালকে মারধর করেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে উঠে।
গতকাল সোমবার দুপুরে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে ফয়সাল ও একই এলাকার জাহিদুল হোসেন মাস্টারের ছেলে রিজভী (২৪) জোর করে তাদের মোটরসাইকেলে তুলে রিমুকে জলঢাকার রাজারহাট বাজারের অদূরে একটি ব্রিজের কাছে চলন্ত অবস্থায় ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের আটক করলে ফয়সাল ও রিজভী রিমুকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে রিমুর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই রিমু মারা যায়। বখাটের রিমুর লাশ হাসপাতালের লিফটে রেখে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ জলঢাকায় পাঠানো হয়।

রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, রিমুর লাশ লিফটে পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজন ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাড়ি নীলফামারী সদরে হলেও ঘটনাস্থল জলঢাকায়। এ কারণে বাবা আব্দুর রাজ্জাক জলঢাকা থানায় মামলা করেছেন। তিনি বলেন বখাটেদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102