ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

খুব দ্রুত সংক্রমণে সক্ষম করোনাভাইরাসের এমন ধরণগুলো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে। এজন্য করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করেছেন দেশটির এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান ড. রচেলে ওয়ালেনস্কি বলেন, কোভিড -১৯ এর সাম্প্রতিক তথ্য ভীষণ উদ্বেগের।

তিনি বলেন, ‘গত দুই সপ্তাহে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং দুই হাজার করে মানুষের মৃত্যু হয়েছে। এটা অনেক বড় সংখ্যা।’

তিনি আরো বলেন, ‘দয়া করে আমাকে স্পষ্টভাবে শুনুন, আমরা এতোদিন ধরে যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ছিলাম তা করোনার নতুন এই ধরনের কারণে হারাতে বসেছি। করোনার এই লক্ষণগুলো জনগণ এবং আমাদের সমৃদ্ধির জন্য হুমকিস্বরূপ।’

যুক্তরাজ্যে প্রথম সনাক্ত হওয়া দ্রুত সংক্রমণে সক্ষম করোনার নতুন ধরন বি.১.১.৭ এ মাসেই যুক্তরাষ্ট্রের করোনার প্রধান ধরন হিসেবে পরিণত হবে বলেও আশঙ্কা করছে সিডিসি।

করোনাভাইরাসের অনেকগুলো ধরণের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে সনাক্ত হওয়া ধরণগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই কোটি ৮০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102