ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত ও পাকিস্তানকে সত্যিকারের বন্ধু হিসেবে দেখতে চাই: মালালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

ভারত ও পাকিস্তানকে সত্যিকারের বন্ধু হিসেবে দেখাটা নিজের স্বপ্ন বলে জানিয়েছেন পাকিস্তানি মানবাধিকারকর্মী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ভারতের জয়পুরে এক সাহিত্য উৎসবে ভার্চুয়ালি যোগ দিয়ে এই আশা ব্যক্ত করেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা।

তিনি বলেন, ‘আপনারা ভারতীয়, আমি পাকিস্তানি। আমরা আমাদের মতো ভালো আছি। সীমান্ত নিয়ে বিভাজন পুরনো দর্শন, এখন আর এসব কাজ করে না। মানুষ হিসেবে আমরা সবাই শান্তিতে থাকতে চাই। ভারত ও পাকিস্তানের আসল শত্রু হলো– দারিদ্র্য, বৈষম্য ও অসাম্য। নিজেদের মধ্যে লড়াই না করে দুই দেশের উচিত এই শত্রুগুলোর বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে নামা।’ ভারত ও পাকিস্তানকে একে অপরের সত্যিকারের বন্ধু হিসেবে দেখতে চান বলে জানান মালালা।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান একে অপরের চিরবৈরী ভাবাপন্ন প্রতিবেশী স্বাধীনতার পর থেকে তিনবার যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে দুবারই যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে যার রেশ এখনো কমেনি। পাকিস্তানে ২০১২ সালে স্কুলে যাওয়ার সময় মালালা ইউসুফজাই সন্ত্রাসীদের হামলার শিকার হন। সেই ঘটনায় সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি হয়।
এর পর সুস্থ হয়ে নারীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বৈষম্য ও সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে কাজ করে চলেছেন তিনি। পরে শান্তিতে নোবেল জয় করেন এ মানবাধিকারকর্মী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102