ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আল জাজিরার বিরুদ্ধে ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার বিরুদ্ধে ৫০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে মামলা করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।
সংগঠনের সভাপতি ড. রাব্বী আলম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় বিবাদী করা হয়েছে আল জাজিরা ইংলিশ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, ডেভিড বার্গম্যান, কনক সরোয়ার, ইলিয়াস হোসেনসহ কয়েকজনকে। এরই মধ্যে আদালতে শুনানির জন্যে গৃহীত হয়েছে মামলাটি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি ড. রাব্বী আলম বলেন, আল জাজিরা সম্প্রতি একটি মিথ্যা, তথ্যপ্রমাণহীন নিম্নমানের প্রতিবেদন সম্প্রচার করেছে যা বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত।

এ ঘটনার জন্য আল জাজিরা কর্তৃপক্ষকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয় আল জাজিরায়। এরপর এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএসপিআর ও পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। একে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদনের মাধ্যমে দেশ ও সরকারবিরোধী নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলেও সেনাপ্রধানসহ সরকারি দলের নেতারা উল্লেখ করেছেন।

আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে রিটও হয়েছে। সেই রিটের ওপর ছয় অ্যামিকাস কিউরি তাদের মতামত দেয়ার পর ফেসবুক ও ইউটিউব এই ভিডিও তুলে নেয়ার আদেশ দেন হাইকোর্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102